বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
মাগুরা প্রতিনিধি: প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেনের সভাপতি প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও জেলা সহকারি পুলিশ মোঃ নাহিয়ান। বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মকর্তা বাবুল হোসেন ও জেলা মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়াল প্রমূখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে ৪ টি হুইল চেয়ার, ২ টি কর্নার চেয়ার ও ১ টি এ্যালবেকেটর প্রদান করা হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এ দিবসের আয়োজন করে।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 