রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৭ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পিআইও রাজিব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, সমবায়ের সহকারী পরিদর্শক মোঃ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম সানা, আজিজুল খান, খোরশেদুজ্জামান, পীযূষ কান্তি মন্ডল, আবদুল্লাহ সরদার সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার গ্রামীণ রাস্তা সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার প্রাথমিক ভাবে নির্বাচিত ৮৮টি ভোট কেন্দ্র সংলগ্ন ভোটারদের যাতায়াতের রাস্তা সংস্কার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।






মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী 