বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেমিনার ১০ ডিসেম্বর বুধবার দুপুরে খুলনা সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস: নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থাসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্বখাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্বখাতে প্রদান করাটাও ঈমানের অংশ।
খুলনা কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশ নেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ চলবে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 