সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দক্ষ টিউবওয়েল মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দক্ষ টিউবওয়েল মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নলকূপ স্থাপনে দক্ষ মিস্ত্রি নিয়োগ ও পানি পরীক্ষা করণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২১-২২ ডিসেম্বর রবিবার ও সোমবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের সিনিয়র হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা, জিওবি-ইউনিসেফ প্রকল্পের হাইড্রোজিওলজিস্ট মোঃ পাভেল খান, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক জোবায়ের মাহমুদ, ইপিআরসির এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রাজীব কুমার মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য, নলকূপ মিস্ত্রিসহ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 