সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী’র যোগদান পরবর্তীতে মিট টুগেদার
পাইকগাছায় নবাগত সিভিল জজ হযরত আলী যোগদান করেছেন। এ উপলক্ষ্যে ৫ জানুয়ারি সোমবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজন করা হয় মিট টুগেদার অনুষ্ঠান। যোগদান পরবর্তীতে এ অনুষ্ঠানে আইনজীবীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন সিভিল জজ হযরত আলী। এর আগে তিনি ভোলা চৌকি আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। সভায় সম্মানিত অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানেসমিতির সাধারণ সম্পাদক জিএম আককাছ আলি’র সঞ্চালনায় বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর, সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল ও পংকজ কুমার ধর, সমীর কুমার বিশ্বাস, পীযূষ সরকার প্রমুখ। এসময় অ্যাড. মো. শফিকুল ইসলাম, চিত্তরঞ্জন সরকার, মো. মোজাফফর হাসান, প্রশান্ত ঘোষ, আ. আব্দুল মজিদ, মো. কামরুল ইসলাম, আ. মালেক, আমজেদ হোসেন, এটিএম নাদিমুজ্জামান, অবনী মোহন সানা, সুকান্ত রায়, প্রশান্ত মন্ডল, অনাদি কৃষ্ণ মন্ডল, শংকর ঢালী, বেলাল উদ্দীন, দিপংকর সাহা, বারিকুল ইসলাম, উত্তম সানা, সুবেহ সাদিক, রেহানা পারভীন, মো. আব্দুল রাজ্জাক, এস এম মুজিবুর রহমান, রাশনা শারমিন, একরামুল হক বিশ্বাস, বিজয় মন্ডল, মো. সাইফুদ্দিন, শরিফা খাতুন, কাজী সাইফুল ইসলাম, মলয় মন্ডল, মো. আবু হানিফ, ইব্রাহীম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।






পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন 