শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
প্রথম পাতা » আঞ্চলিক » উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
২৩৯ বার পঠিত
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা

---উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং একটি টেকসই, আধুনিক ও নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যে পাইকগাছা পৌরসভায় বাস্তবায়নাধীন কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর আওতায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সড়কের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। নির্ধারিত সময়ের অনেক আগেই সড়কটির বিটুমিনাস কার্পেটিংসহ প্রায় সব কাজ শেষ।

প্রকল্পের আওতায় নির্মিত ২ হাজার ১৯০ মিটার দীর্ঘ এই সড়কটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিববাটি ব্রিজের নিচ থেকে লোনাপানি কেন্দ্র অভিমুখে সংযোগ স্থাপন করেছে। সড়কটি চালু হলে পাইকগাছা পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে পাইকগাছা পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উন্নয়ন সড়ক প্রকল্পটির মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৮ লাখ ৭ হাজার ৫৩ টাকা ১৯ পয়সা। গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরের পর ৩০ এপ্রিল ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সড়কটি নির্মিত হলে পৌর এলাকার সড়ক অবকাঠামোর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে নাগরিক সেবা সম্প্রসারিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে পাইকগাছা পৌরসভার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, সিটিসিআরপি প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা একটি জলবায়ু সহনশীল, পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে উঠবে, যা উপকূলীয় এলাকার উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)