মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা,হাত, মুকুট ভাঙচুর করে ও রাধা প্রতিমার হাতে জুতা বেধে রাখে।
রাতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি রাতেই মন্দিরের নিরাপত্তায় পুলিশ পাহারা নিয়োজিত করেন।![]()
জানা গেছে,পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটিতে শিবসা নদীর তীরে রাধা কৃষ্ণ মন্দির অবস্থিত। মন্দিরের সামনে গেট লাগানো থাকলেও দুই পাশের জানালা উন্মুক্ত। মন্দির থেকে কিছুটা দুরে রোকালয়। সকলের ধারণা দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। প্রতি দিনের মতন সন্ধ্যায় লিপিকা মণ্ডল সন্ধ্যা পুজা দিতে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান।
শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে সভাপতি সন্তোষ কুমার সরকার জানান, পৌর সভার ৬টি দূর্গা মন্দির মিলে শিববাটিতে রাধা কৃষ্ণ মন্দির পুজা ও রাস উৎসব পালন করা হয়। কখনও কোন সমস্যা হয়নি, যে সব দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে তাদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করেছেন।
পাইকগাছা পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মণ্ডল বলেন, পাইকগাছার শান্তিপূর্ণ পরিবেশ নস্ট ও জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করেছেন।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করছি। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
পৌরসভার শিববাটি রাস মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের এই ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।






নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ 