শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
৩৬৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

---পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা,হাত, মুকুট ভাঙচুর করে ও রাধা প্রতিমার হাতে জুতা বেধে রাখে।

রাতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি রাতেই মন্দিরের নিরাপত্তায় পুলিশ পাহারা নিয়োজিত করেন।---

জানা গেছে,পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটিতে শিবসা নদীর তীরে রাধা কৃষ্ণ মন্দির অবস্থিত। মন্দিরের সামনে গেট লাগানো থাকলেও দুই পাশের জানালা উন্মুক্ত। মন্দির থেকে কিছুটা দুরে রোকালয়। সকলের ধারণা দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। প্রতি দিনের মতন সন্ধ্যায় লিপিকা মণ্ডল সন্ধ্যা পুজা দিতে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান।

শিববাটি রাধা কৃষ্ণ মন্দিরে সভাপতি সন্তোষ কুমার সরকার জানান, পৌর সভার ৬টি দূর্গা মন্দির মিলে শিববাটিতে রাধা কৃষ্ণ মন্দির পুজা ও রাস উৎসব পালন করা হয়। কখনও কোন সমস্যা হয়নি, যে সব দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে তাদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করেছেন।

পাইকগাছা পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মণ্ডল বলেন, পাইকগাছার শান্তিপূর্ণ পরিবেশ নস্ট ও জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করেছেন।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করছি। এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পৌরসভার শিববাটি রাস মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুরের এই ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক

আর্কাইভ