বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান
খুলনার পাইকগাছার আতিউর রহমান গাজীর বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার ক্ষতিগ্রস্থ আতিউর রহমান গাজীকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমানকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ হাজার ২৮৫ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। গত ১৭ জানুয়ারি রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডে ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিউর রহমান গাজীর বসতবাড়ি পুড়ে যায়। সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে আতিউর রহমানের দুটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত ও দুইটি ছাগল দগ্ধ হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।






পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান 