শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা
প্রথম পাতা » অপরাধ » ১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা
১৫১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা

---  খুলনার পাইকগাছায় অপহরণের ১৮ দিন পার হলেও অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা প্রশান্ত কুমার মণ্ডল পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে ঘটনাটিকে কেন্দ্র করে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে, মামলা নং-৭/২।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার মণ্ডলের কন্যা সুচনা মণ্ডল (১৬) পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গত ২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে পিচঢালা রাস্তায় বের হয়। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্ত মান্না ও এশা মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মেয়ের পিতা প্রশান্ত কুমার মণ্ডল বিষয়টি অভিযুক্ত মান্না ও এশার পিতা আফসার ও হালিমকে অবহিত করেন। এ সময় তারা মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে তালবাহানা করে তাকে আর ফিরিয়ে দেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পৌর এলাকার মান্না, তার পিতা আফসার, এশা ও তার পিতা হালিমের নাম উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, মেয়েটিকে উদ্ধারের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি দ্রুতই তাহাদেরকে উদ্ধার করতে সক্ষম হবো।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে

আর্কাইভ