বুধবার ● ২৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯ টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব,জেলা শিল্পকলা একাডেমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,মাগুরা জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ,পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা বিধুর দিন । এ দিনে পাকিস্তান দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা দিবস আমাদের সেই ভয়াল কাল রাত্রির কথা স্মরণ করিয়ে দেয়।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 