শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
১৯৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা

---পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। উপজেলার কপিলমুনিতে  কলেজ মোড়ে খাঁন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪ শত লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ।পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে খাঁন এন্টার প্রাইজের স্বত্বধিকারী খাঁন দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।  

 

 ৩১ মার্চ  মঙ্গলবার দুপুর ১২ টায় কপিলমুনি কলেজ মোড়ে খাঁন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই জ্বালানী তেল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে খাঁন এন্টাপ্রাইজে তল্লাসী চালিয়ে মজুদকৃত জ্বালানী তেল ভর্তি ২ টি ড্রাম জব্দ করা হয়। যার ১ টি ড্রামে ২শত লিটার পেট্রোল এবং অপরটিতে ২শত লিটার অকটেনে পূর্ণ ছিল।

 

পুলিশ ও বাইক চালকরা জানান, জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরি করে এ সব অসাধু সাব ডিলাররা গোপনে জ্বালানী তেল চড়াদামে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে গত ১১ মার্চ লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে কাশিমনগরের জ্বালানী তেল ব্যবসায়ী ধনঞ্জয় সাধু নিকট থেকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)