মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কপিলমুনিতে কলেজ মোড়ে খাঁন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪ শত লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ।পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে খাঁন এন্টার প্রাইজের স্বত্বধিকারী খাঁন দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টায় কপিলমুনি কলেজ মোড়ে খাঁন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই জ্বালানী তেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে খাঁন এন্টাপ্রাইজে তল্লাসী চালিয়ে মজুদকৃত জ্বালানী তেল ভর্তি ২ টি ড্রাম জব্দ করা হয়। যার ১ টি ড্রামে ২শত লিটার পেট্রোল এবং অপরটিতে ২শত লিটার অকটেনে পূর্ণ ছিল।
পুলিশ ও বাইক চালকরা জানান, জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরি করে এ সব অসাধু সাব ডিলাররা গোপনে জ্বালানী তেল চড়াদামে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে গত ১১ মার্চ লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে কাশিমনগরের জ্বালানী তেল ব্যবসায়ী ধনঞ্জয় সাধু নিকট থেকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।






মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় 