বুধবার ● ১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
মাগুরা প্রতিনিধি: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এন-৭ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পুুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমূখ। গতকাল বূধবার সকাল ১০ টায় ঢাকা-মাগুরা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন মাগুরা জেলা পশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
এ প্রকল্পের আওতায় মাগুরা সড়ক বিভাগ আগামী ৫ বছরের মধ্যে ৭ হাজার ৩’শ টি বৃক্ষরোপণ করবে। প্রথম পর্যায়ে আগামী ১ বছরে জেলায় ১৫’শ টি বৃক্ষরোপণ করবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।






জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি 