শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরায় হামে আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার
মাগুরা প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় হাম মহামারী চরম আকার ধারণ করেছে। শনিবার সকাল সাড়ে দশটায় মাগুরা সদর হাসপাতালে আমি আক্রান্ত শিশুদের দেখতে গেলেন এমপি মনোয়ার। তিনি জাতীয় সংসদে বক্তব্য প্রদান কালে সংসদের স্পিকারকে হাম বিষয়ক কিছু পরামর্শ প্রদান করেন, তিনি সংসদে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে বলেন সারা বাংলাদেশের সকল সংসদ সদস্যদের কে নিজ নিজ এলাকায় গিয়ে সরাসরি হাম মহামারি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার জন্য যেন নির্দেশ দেয়া হয়, যা পরবর্তীতে সারা বাংলাদেশে প্রশংসা ও আলোচনা সৃষ্টি করে।
তারই অংশ হিসেবে তিনি মাগুরায় শনিবার ২৫০ সালে বিশিষ্ট হসপিটালে পরিদর্শন শেষে বলেন, বাংলাদেশে হাম মহামারি আকার ধারণ করছে তবে আমাদের মাগুরাতে এখনো সহনীয় পর্যায়ে আছে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি বাংলাদেশের বর্তমান অভিভাবক তিনি এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন সর্বোচ্চ কেয়ার নেয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ডাক্তাররা খুবই সচেতন এবং খুবই সিরিয়াস ভাবে কাজ করছে। বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন রোগী ভর্তি আছে যাদের মধ্যে ৮ জন শিশু এবং ৩ জন বয়স্ক। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের মাধ্যামে সবাইকে সচেতন করতে চাই তারা যেন এ ধরনের রোগীদের বাসায় না রেখে হাসপাতসলে এসে চিকিৎসা নেয়ার ব্যবস্হা করেন এবং ডাক্তারদের পরামর্শ নেন। বাড়ীতে রেখে রোগীদের ঝুকির মধ্যে ফেলবেন না। এসময় তার সাথে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক মোঃ মহসিন আলী ফকির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন।






পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত 