শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ,মুগ ফসলের বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। আয়োজকরা জানান চলতি বছর খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশি আউশের বীজ ও সার ,১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, মাগুরা জেলার কৃষি উন্নয়নে কৃষি বিভাগ কাজ করছে। বিভিন্ন মৌসুমে মাগুরা জেলার কৃষকদের মাঝে দেওয়া হচ্ছে বিনামূল্যে সার ও বীজ। এরই আওতায় শনিবার মাগুরায় কৃষকদের মাঝে চলতি মৌসুমের উফশী আউশ,মুগ মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হলো। পাশাপাশি কৃষকদের মাঝে হলো আধুনিক প্রযুক্তির পেঁয়াজ সংরক্ষণের ফ্লো মেশিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।






জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি 