শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
৮২ বার পঠিত
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

---খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে পাখির অভয়ারণ্য পাইকগাছা গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাজার খোলায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়।

৪ মার্চ শনিবার বিকালে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়।  সাধারণ মানুষকে সচেতন করতে, পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন,পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধিান, এ্যাড. শফিকুল ইসলাম কচি, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শেখ নাইমুর রহমান আপন, পরিবেশ কর্মি  কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি পাইকগাছা উপজেলায় ২০১৬ সাল থেকে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা,আবাসস্থল নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, বাক্স, ঝুড়ি স্থাপন করাসহ সচেতনতামূলক লিফলেট বিতারণ ও উদ্ভবকরণ সভা অব্যহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)