শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
খুলনার পাইকগাছায় পাখি শিকার রোধে পাখির অভয়ারণ্য পাইকগাছা গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বাজার খোলায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়।
৪ মার্চ শনিবার বিকালে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে, পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন,পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, এ্যাড. শফিকুল ইসলাম কচি, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শেখ নাইমুর রহমান আপন, পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি পাইকগাছা উপজেলায় ২০১৬ সাল থেকে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা,আবাসস্থল নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, বাক্স, ঝুড়ি স্থাপন করাসহ সচেতনতামূলক লিফলেট বিতারণ ও উদ্ভবকরণ সভা অব্যহত রয়েছে।






পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন 