মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি প্রানকৃষ্ণ দাশ (ছাতা) ও সাবেক সভাপতি আব্দুল খালেক গাজী (চেয়ার) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১টি ব্লকে ১জন সদস্যের জন্য দু’প্রার্থী মো, ইকবাল হোসেন( তালাচাবি) ও রেজাউল মোড়ল( মোরগ) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
৭ এপ্রিল মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের পর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, ২২ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এবং ৮৩টি সমিতির সভাপতি বা সভাপতি মনোনিত প্রতিনিধিরা ভোটে অংশ নিবেন।
জানাগেছে, ইতিপুর্বে প্রানকৃষ্ণ দাশ দু’বার ও আব্দুল খালেক গাজী ৫ বার নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন।
উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, একজন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় ইতিমধ্যে এ পদে প্রভাষক সালেহ মোহাম্মদ ইকবাল নির্বাচিত হয়েছেন। একই সাথে ৬টি ব্লকের মধ্যে ৫ জন বিনাভোটে নির্বাচিত হয়েছেন। এরা হলেন প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার, সুধীর কৃষ্ণ দাশ,দীপঙ্কর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থী প্রানকৃষ্ণ দাশ ও আঃ খালেক গাজী দু’জনেই জয়ের ব্যাপারে আশাবাদি।






পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 