শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
১৪৯ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

---শাহীন আলম তুহিন,মাগুরা থেকে  : মাগুরায় মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে করেছে বাধাগ্রস্ত। তাদের সময়ে এদেশে সুস্থ কোন  সংস্কৃতি ছিল না। সংস্কৃতি চর্চার বদলে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে লুট করেছে কোটি কোটি টাকা। এই টাকা তারা বিদেশে পাচার করে  এদেশের মানুষের কাছে হয়েছে কলঙ্কিত। বর্তমান সরকার  সংস্কৃতিকে বিকশিত করার জন্য দেশে কাজ করছে। আমরা জানি, যে দেশের সংস্কৃতি চর্চা যত বেশি উন্নত সে দেশ তত সমৃদ্ধ। বর্তমান সরকার বিশ্বাস করে সংস্কৃতির চর্চার ধারা দেশকে উন্নত করতে পারে।
মন্ত্রী আরো বলেন, অনেক আগে থেকেই মাগুরা সংস্কৃতি চর্চায় ছিল সমৃদ্ধ। এ  মাগুরাতে এক সময় লোক সংস্কৃতির বিকাশ হয়েছিল। গ্রামে গ্রামে চলত পালা গান, জারি,সারি গান,নৌকা বাইচ, ঘৌড় দৌড় ও উপমহাদেশের মধ্যে  সবচেয়ে আকর্ষণীয় ক্যাতায়নী  উৎসব মাগুরাকে করেছে সমৃদ্ধ। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য  চাই। এদেশের মানুষ কে সাথে নিয়ে  আমরা সাংস্কৃতিক চর্চার অগ্রসর করতে চাই।
গতকাল শনিবার বিকালে মাগুরা চেম্বার অব কমার্সের আয়োজনে  মাগুরা  স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে   শিল্প ও  বাণিজ্য মেলার উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে মাগুরা চেম্বার অফ কমার্সের  সভাপতি মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু । অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা চেম্বার অফ কমার্সের  সিনিয়র সহ সভাপতি  ফরিদ হোসেন খান। মাসব্যাপী শিল্প ও  বাণিজ্য মেলায় ৭০ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিভিন্ন মুখরোচক খাবার, নারীদের শাড়ী ,বেবি পোশাক,খেলনা, ক্ষুদ্র ও কুটি শিল্পের সামগ্রীসহ নানা উপকরণ প্রদর্শিত হচ্ছে। এ মেলায় শিশুদের জন্য নাগরদোলা,ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন বাইড রয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)