শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
২০৬ বার পঠিত
শনিবার ● ২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  শহরে গণ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট মাগুরা জেলা শাখা। এ উপলক্ষে স্থানীয় নোমানী ময়দানে শনিবার সকাল ১০ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ মিছিল পূর্ব এ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশ  মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা শাখার  সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু,জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহাবুবুর রহমান, জেলা সহ সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির  আব্দুল আউয়াল, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন  ও জামায়াত ইসলামি বাংলাদেশ  অমুসলিম শাখার সদস্য উত্তম কুমার বিশ্বাস প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য প্রয়োজন  রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। বক্তারা আরো বলেন,জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, বরং একটি  সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। তাই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চায় বিরোধী দল। আর এ বাস্তবায়ন সরকারের পক্ষেই করা সম্ভব। তাই অবিলম্বে  সরকারের কাছে জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি গণ মিছিল  নোমানী ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ গণ মিছিলে ১২ দলীয় ঐক্য জোটের মাগুরা শাখার সংগ্রামী সদস্যরা অংশগ্রহণ করে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)