শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে পাইকগাছা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দিপায়ন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনাার অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা সোনালী ব্যাংকের এজিএম মোঃ ইসরাত হোসেন, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, কৃষি ব্যাংক ম্যানেজার মো. হাদীউজ্জামান এবং ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, আজিজুল ইসলাম প্রমুখ। কর্মশলায় পাইকগাছা উপজেলার সকল ব্যাংক শাখার ম্যানেজার, সাংবাদিক, ব্যবসয়ী ও সুধিজন উপস্থিত ছিলেন।।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনাার অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান বলেন, আইনশৃংলা বাহিনী জালনোট চক্র দমনে অভিযান অব্যাহত থাকলেও জনগণের সচেতনতা ছাড়া এ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই টাকা লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আসল নোট শনাক্ত করতে নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রঙ পরিবর্তনশীল কালি ও উঁচু ছাপ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওয়ার্কশপে জালনোট শনাক্তকরণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।






প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ 