শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
২২৬ বার পঠিত
শনিবার ● ২৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

---পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে পাইকগাছা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দিপায়ন সরকারের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনাার অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা সোনালী ব্যাংকের এজিএম মোঃ ইসরাত হোসেন, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম-পরিচালক মোঃ মিজানুর রহমান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, কৃষি ব্যাংক ম্যানেজার মো. হাদীউজ্জামান এবং ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান।

মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, আজিজুল ইসলাম প্রমুখ। কর্মশলায় পাইকগাছা উপজেলার সকল ব্যাংক শাখার ম্যানেজার, সাংবাদিক, ব্যবসয়ী ও সুধিজন উপস্থিত ছিলেন।।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনাার অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান বলেন, আইনশৃংলা বাহিনী জালনোট চক্র দমনে অভিযান অব্যাহত থাকলেও জনগণের সচেতনতা ছাড়া এ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই টাকা লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আসল নোট শনাক্ত করতে নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রঙ পরিবর্তনশীল কালি ও উঁচু ছাপ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওয়ার্কশপে জালনোট শনাক্তকরণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।





আঞ্চলিক এর আরও খবর

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আর্কাইভ