শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
খুলনার পাইকগাছায় টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় মৎস্যঘের ও পুকুরের মাছ ভেসে যাওয়ার কারণে স্থানীয়দের মধ্যে উন্মুক্ত জলাশয় ও প্লাবিত রাস্তাঘাট থেকে মাছ ধরার হিড়িক পড়েছে। অতিরিক্ত বর্ষণে ঘেরের বাঁধ তলিয়ে যাওয়ায় চাষিরা কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন, আর সাধারণ মানুষ ও শৌখিন মৎস্য শিকারিরা দল বেঁধে মাছ ধরতে নেমেছেন।
একটানা বর্ষণ ও পানি নিষ্কাশনের পথ না থাকায় পাইকগাছার বিভিন্ন ইউনিয়নের শত শত মৎস্যঘের ও পুকুরের বাঁধ ডুবে গেছে। ঘের ও পুকুর থেকে রুই, কাতলা, তেলাপিয়া, পোনা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির চাষের মাছ চারপাশের উন্মুক্ত জলাশয়, বিল এবং প্লাবিত সড়কে ছড়িয়ে পড়েছে। মাছ ভেসে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকার উৎসুক জনতা ও স্থানীয়রা জাল, পলো এবং বিভিন্ন দেশীয় উপকরণ নিয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন।
স্লুইস গেটের মুখে ভাটার টানে পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়ে গেছে। উপজেলার বিভিন্ন ইস গেটের মুখে শত শত খেপলা জাল ফেলে মাছ শিকার করছে জেলে ও শৌখিন মৎস্য শিকারিরা। তবে মৎস্য শিকারির থেকে উৎসুক জনতার ভিড় বেশী। তারা মাছ শিকার দেখে অনন্দ ভাল করছে।






ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত 