শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
৯৭ বার পঠিত
শনিবার ● ১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি: মাগুরার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬  উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে   সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা-এর কনফারেন্স রুমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন, ডাঃ মোঃ শামীম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার  জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত দপ্তর প্রধান, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মায়ের দুধের অপরিসীম গুরুত্ব, শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মায়ের স্বাস্থ্যের সুরক্ষায় মাতৃদুগ্ধের ভূমিকা তুলে ধরেন। নবজাতকের জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত সম্পূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
সুস্থ মা, সুস্থ শিশু এবং সুস্থ জাতি গঠনে মাতৃদুগ্ধের বিকল্প নেই—এই প্রত্যয়কে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানান কতৃপক্ষ।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)