শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
১৭৯ বার পঠিত
সোমবার ● ১০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

---মাগুরা প্রতিনিধি : জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান  টেকসই উদ্যোগ করি বেগবান  এ স্লোগান নিয়ে মাগুরায় বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,জেলা সমাজসেবক কার্যালয়ের উপ-পরিচালক  জাহিদুল আলম ও ইসলামী ফাউন্ডেশন মাগুরা শাখার উপ পরিচালক  সজীব উল্লাহ ফরহাদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, মায়ের দুধের কোন বিকল্প নেই। সন্তান জন্মের পরপরই মায়ের শাল দুধ সন্তানের জন্য খুবই জরুরী। শিশুর শারীরিক গঠন, পুষ্টি সাধন ও  বৃদ্ধির  জন্য মায়ের শাল দুধের খুবই প্রয়োজন।
মাতৃদুগ্ধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে  মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাক্তার সুরভী আক্তার। অনুষ্ঠান শেষে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মাগুরা সিভিল সার্জন কার্যালয়  এ দিবস বাস্তবায়ন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)