রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ৯ আগস্ট সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সদস্য্যদের সম্মতিতে মাগুরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মটর সাইকেল মোবাইল ফোন নিষিদ্ধ এবং ছাত্রছাত্রীরা রাত ৮ টার পরে বাইরে থাকার উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহন করা হয়। যা অবিলম্বে কার্যকর করান হবে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক আলী আহমেদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সভাপতি চেম্বার অব কমার্স আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, ,মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন,এড তানবরা রহমান,মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির,।,সহকারি পরিচালক এন এস আই , উপজেলা নির্বাহী কর্মতর্তারৃন্দ, , জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি মোস্তফা কামাল, বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগনের সহযোগীতা কামনা করেন। তিনি কেন তিনি বলিন, কোন অবস্থাতেই শাস্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে দেয়া হবেনা। বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান হয় বক্তারা। সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবসময় তৎপর রয়েছে। দেশকে অসচ্ছল করার কোন ষড়যন্ত্র করতে দেয়া হবেনা।






পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে 