রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আদিবাসী দিবস পালিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এমন সব দাবি তুলে ধরে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাগুরা নোমানী ময়দান থেকে ুকটি শোভাযাত্রা শুরু হয়ে চৌরঙ্গীর মোড় ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয় পরিষদের সভাপতি শিশির রায়, ভুবন কর্মকার বাটুল মাল্লিসহ মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাকর্মীরা।






মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা 