শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আদিবাসী দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আদিবাসী দিবস পালিত
১৪৫ বার পঠিত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আদিবাসী দিবস পালিত

---মাগুরা প্রতিনিধি : আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে এমন সব দাবি তুলে ধরে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাগুরা নোমানী ময়দান থেকে ুকটি শোভাযাত্রা শুরু হয়ে চৌরঙ্গীর মোড় ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয় পরিষদের সভাপতি শিশির রায়, ভুবন কর্মকার বাটুল মাল্লিসহ মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাকর্মীরা।





আর্কাইভ