সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
মাগুরা প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
চেক গ্রহণকারী চিন্ময় সাহা বলেন, “আমি অসহায় ও প্রতিবন্ধী। আমাকে খুঁজে বের করে ডেকে এনে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উপকারভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। উপকারভোগীরা সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।






ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর 