শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
১০৫ বার পঠিত
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

--- মাগুরা প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য  মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
চেক গ্রহণকারী চিন্ময় সাহা বলেন, “আমি অসহায় ও প্রতিবন্ধী। আমাকে খুঁজে বের করে ডেকে এনে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উপকারভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। উপকারভোগীরা সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আর্কাইভ