বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়ায় এক নারীকে অপহরণ করতে আসা ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশ কনফারেন্স রুমে মাগুরা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নারী অপহরণ করতে আসা ধোয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোছাঃ আসমা খাতুন, মোঃ হাসানুজ্জামান হাছান, মোঃ ওসমান গনি, সালমানসাহ, মোঃ ছাব্বির হোসেন, মোঃ সাকিব ও মোঃ আল আমিন হোসেন।
গ্রেফতারকৃতদের নিকট হতে সিআইডি (CID) লেখা ০৪টি জ্যাকেট, ০১টি খেলনা পিস্তল, অপহরনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রো ও ০৮ টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে ২৬ আগস্ট রাত্রীকালীন ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ জানতে পারেন যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোয়া গাড়ি সন্দেহভাজনভাবে ঘুরছে। ডিউটি পার্টি ইনচার্জ এসআই আব্দুল মালেক বিষয়টি আমাকে জানান।
আমি তাদের নজরে রাখার জন্য নির্দেশ দেই এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), থান্দার খায়রুল হাসান পিপিএম কে উক্ত ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করি। তৎক্ষনিক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), থান্দার খায়রুল হাসান পিপিএম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে এবং নাকোল পুলিশ এসআই মোঃ আব্দুল মালেকসহ ডিউটি পার্টিসহ রাত দেড় টায় ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা পালানোর চেষ্টাকালে তাদের হাতে নাতে গ্রেফতার করে এবং নারী অপহরন চেষ্টাকে ব্যর্থ করে দেয়। গ্রেফতারকৃতরা ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 