শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
১২১ বার পঠিত
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

---মাগুরা প্রতিনিধি :  মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়ায় এক নারীকে অপহরণ করতে আসা ভুয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ।
বুধবার দুপুরে  জেলা পুলিশ কনফারেন্স রুমে  মাগুরা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের জানান, নারী অপহরণ করতে আসা  ধোয়া সিআইডি চক্রের ৭ সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো  মোছাঃ আসমা খাতুন,  মোঃ হাসানুজ্জামান হাছান,  মোঃ ওসমান গনি,  সালমানসাহ, মোঃ ছাব্বির হোসেন, মোঃ সাকিব  ও  মোঃ আল আমিন হোসেন।
গ্রেফতারকৃতদের নিকট হতে সিআইডি (CID) লেখা ০৪টি জ্যাকেট, ০১টি খেলনা পিস্তল, অপহরনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রো ও ০৮ টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,  শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে  ২৬ আগস্ট  রাত্রীকালীন ডিউটি করাকালীন  সময়ে গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ জানতে পারেন যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন নাকোল পশ্চিমপাড়া এলাকায় একটি নোয়া গাড়ি সন্দেহভাজনভাবে ঘুরছে। ডিউটি পার্টি ইনচার্জ এসআই আব্দুল মালেক বিষয়টি আমাকে জানান।
আমি তাদের নজরে রাখার জন্য নির্দেশ দেই এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), থান্দার খায়রুল হাসান পিপিএম কে উক্ত ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করি। তৎক্ষনিক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), থান্দার খায়রুল হাসান পিপিএম  ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে এবং নাকোল পুলিশ এসআই মোঃ আব্দুল মালেকসহ ডিউটি পার্টিসহ রাত দেড় টায় ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা পালানোর চেষ্টাকালে তাদের হাতে নাতে গ্রেফতার করে এবং নারী অপহরন চেষ্টাকে ব্যর্থ করে দেয়। গ্রেফতারকৃতরা ঘটনা  সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে

আর্কাইভ