শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
১৬৪ বার পঠিত
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে নিজনান্দয়ালী   নিতাই গৌড় গোপাল সেবাশ্রমে গীতা পাঠ দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। দুপুর ৩ টায়  মঙ্গল প্রদীপ প্রজ্জলন অন্তে নিতাই গৌড় গোপাল সেবাশ্রম থেকে  শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাত দোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শতাধিক মতুয়া সংঘ ঢোল বাদ্যযন্ত্র সাথে নিয়ে নেচে শহর মাতিয়ে তোলে।  সেখানে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। আলোচনা সভায়  জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি  অ্যাড কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী  এডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোতাকাব্বীর আহমেদ, মাগুরা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ,মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক  বাবু মোহন লাল রায়, জন্মাষ্টমীর উদযাপন কমিটির উপদেষ্টা  অ্যাড প্রদ্যুৎ কুমার সিংহ,মাগুরা জেলা মতুয়া মিশনের সভাপতি চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকার , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য  শ্রী মনোরঞ্জন সরকার  ও শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমের সভাপতি লিপিকা দত্ত। ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল  সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী চিন্ময়ানন্দ  দাস বাবাজি মহারাজ চঞ্চল গোসাই, বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী ভবানন্দ দাস বাবাজি মহারাজ ও সাহাপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ  অচ্যুত অদ্বৈত দাস ব্রহ্মচারী। এ অনুষ্ঠানের আয়োজন করে  জন্মাষ্টমী উদযাপন কমিটি মাগুরা। বিকাল সাড়ে তিনটায়  ভক্তদের মাঝে  প্রসাদ বিতরণ করা হয়। বিকাল পাঁচটায় শুরু হয়  সাংস্কৃতিক অনুষ্ঠান।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)