শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
১২ বার পঠিত
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

---খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিযাকরণের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশকৃত ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময় কয়েকটি চিংড়ি ব্যবসা প্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

আর্কাইভ