শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
১১ বার পঠিত
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা

---মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা। গতকাল বুধবার সকাল ১১  টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে  গ্রীন স্টেপ পার্টনার  আমেরিকার সহযোগিতায়  স্বেচ্ছাসেবী সংগঠন  রোভা ফাউন্ডেশন এ চারা গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মেহেরুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত দরিদ্রের হাতে  এ চারা গাছ তুলে দেন। এ সময়  রোভা ফাউন্ডেশনের নির্বাহী  পরিচালক কাজী কামরুজ্জামান, পল্লী প্রকৃতির নির্বাহী  পরিচালক শফিকুর রহমান , নারী নেত্রী  সাবিনা ইয়াসমিন মেরি  ও রোভা ফাউন্ডেশনের প্রধান হিসাব সহকারী হাফিজুর রহমান  উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গাছ লাগান পরিবেশ বাঁচান  এই স্লোগান নিয়ে রোভা ফাউন্ডেশন সদরের ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে  ফলজ গাছের চারা বিতরণ করেছে। এ  চারা গাছ গুলোর মধ্যে রয়েছে দেশী লেবু,বাতাবী লেবু,কদবেল,ছফেদা ও আম। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অত্যাধিক । পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা বেশি বেশি করতে হবে। তবেই পাওয়া যাবে ফল । সদরের নরসিংহাটি গ্রামের শামসুন্নাহার জানান, ফলজ ৫টি চারাগাছ পেয়ে আমি খুব খুশি । এ গাছ গুলো আমি বাড়ির আশেপাশে ও পুকুরের ধারে রোপন করব। রোপনের পাশাপাশি সঠিকভাবে তা পরিচর্যা করব।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ