বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি; নড়াইলে চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর থানার আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তুলারামপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবসহ তুলারামপুর ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা নিরলস ভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সবাই মিলে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং (উত্যক্তকরণ), সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সমাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হবে।






পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার 