শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
২ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

---নড়াইল প্রতিনিধি ;নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ইসলাম শেখকে (৫২) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। এছাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রঘুনাথপুর-তালতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন-শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, রঘুনাথপুর আলিম মাদরাসার অধ্যক্ষ এটিএম বায়েজিদ বরকতী, নিহত স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম শেখের স্ত্রী জাহানারা বেগম, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, শালনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সুরুজসহ অনেকে।

বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর বিকেলে লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান এবং শালনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামানের নেতৃত্বে তার লোকজন ওৎপেতে থেকে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

ঘটনার দুইদিন পর গত ১২ সেপ্টেম্বর নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ১৭দিন পরও টিপু সুলতান ও কামরুজ্জামানসহ মামলার মূল আসামিরা গ্রেফতার হয়নি। বরং তারা পালিয়ে থেকে পাল্টা মামলার হুমকি দিচ্ছে। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইসলাম শেখ হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)