বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে এক অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স থেকে র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান,বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবীণদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা 