শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
৮ বার পঠিত
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

---নড়াইল প্রতিনিধি; নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে চোরাইকৃত চারটি ইজিবাইকসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০) রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যাকে (৩৩) গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁশগ্রামে অভিযান চালানো হয়। প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দু’টি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকসহ মালামাল জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, নড়াইলসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইজিবাইক চুরি এবং চালককে অজ্ঞান করে ছিনতাই হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিচ্ছেন। পুলিশ তৎপর হয়ে ব্যাটারিচালিত এসব ইজিবাইক উদ্ধারে অভিযান পরিচালনা করছে। এতে ভুক্তভোগীরা উপকৃত হচ্ছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২

আর্কাইভ