বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভায় গঠিত শহর সমন্বয় কমিটির ত্রৈমাত্রিক সভা বুধবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাগুরা পৌর সভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার সভায় সভাপতিত্ব করেন। সভায় মাগুরা পৌর শহরের নানাবিধ সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসুচি সংক্রান্ত আলোচনা, উৎসকর আরোপ সংক্রান্ত বিষযে বিস্তারিত আলোচনা, ডেঙ্গু ও মশক নিধন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয। সভায় সার্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম প্রসঙ্গে সমস্যা এবং নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয। সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম,জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওযাল, প্রকৌশলী শিহাব উদ্দিন, সহকারি প্রকৌশলী মাহবুবুর রহমান, ডাঃ দেবপ্রিয়া সরকার, এনজিও নেত্রী কল্যানী বিশ্বাস প্রমুথ।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 