শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুশবিরোধী বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা ও আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

 

 ২৪ নভেম্বর মঙ্গলবার উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও মৎস্যপণ্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে আনুমানিক ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

 





আর্কাইভ