শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
২ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৯ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরকালে মাগুরার কৃষকদের মাঝে এসব কৃষি কার্ড বিতরণ করবেন বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৪৭ জন নতুন ও পুরোনো সার ডিলারের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় নতুন ও পুরোনো সার ডিলারদের আইনানুগ দায়িত্ব, সার সংরক্ষণ, সুষ্ঠু বিতরণ এবং সরকারি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত অবহিত করেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মেহেরুন্নাহার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সার ডিলাররা অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, মাগুরায় বর্তমানে সারের কোনো কৃত্রিম সংকট নেই। কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়নি। তবে সার নিয়ে কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি নির্দেশনা মেনে সার বিক্রির জন্য ডিলারদের প্রতি নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, মাগুরার ৯ হাজার কৃষক কৃষি কার্ড পেতে যাচ্ছেন। কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরকালে মাগুরার ৯ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন।





আর্কাইভ