বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় প্রাণিসম্পদ খাতের সেবা, রোগ প্রতিরোধে টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, জেলা জামাতের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, ষোলাআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, খামারিদের মধ্যে ডেইলি খামারি কামরুল ইসলাম, শামীম উল কবির, মোঃ মোস্তফা কামাল মিলন, অনিমেশ ঘোষ, কানন বালা। খামারিরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং খামারিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশানা পারভীন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, বিআরডিবি কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,এসএম কামরুল আবেদীন, অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, প্রভাষক লুৎফা ইসলাম, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, এসআই কৃপা সিন্ধু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল প্রমুখ। সভায় খামারি ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত 