শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা মহম্মদপুরের খালিছ আহমেদ কানাডার উপ-নির্বাচনে এম পি প্রার্থী হয়েছেন
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা মহম্মদপুরের খালিছ আহমেদ কানাডার উপ-নির্বাচনে এম পি প্রার্থী হয়েছেন
৭০২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা মহম্মদপুরের খালিছ আহমেদ কানাডার উপ-নির্বাচনে এম পি প্রার্থী হয়েছেন

---

মাগুরা প্রতিনিধি:

মাগুরা  মহম্মদপুর  উপজেলার  বালিদিয়া  ইউনিয়নের  হরেকৃষ্ণপুর  গ্রামের  খালিছ আহমেদ কানাডার আলবার্টা প্রদেশে ক্যালগেরী হেরিটেজ এলাকায় নিউ ডেমোক্রেটিক পার্টির (এন ডি পি) মনোনীত এম পি প্রার্থী হয়েছেন। আগামী ফেব্রুয়ারী মাসের শেষ  সপ্তাহে  এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে খালিছ আহমেদ জানান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তাত্বিক বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন।  তারপর  তিনি নরওয়েতে বৃত্তি লাভ করে তেল-গ্যাস বিষয়ে উচ্চ শিক্ষা ও পি এইচ ডি গবেষণা কালে কানাডার ক্যালগেরীতে যান এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।

মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের স্কুল শিক্ষক আফসারউদ্দিন মিয়ার পুত্র খালিছ আহমেদ কানাডার অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল নিউ ডেমোক্রেটিক পার্টির (এন ডি পি) কানাডা ইলেকটোরাল ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাউদার্ন আলবার্টার কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

---

কানাডার  প্রাক্তণ প্রধান মন্ত্রী স্টিফেন হারপার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় সে  শূণ্য আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এ নির্বাচনে জয়ের ব্যাপারে খালিছ আহমেদ খুবই আশাবাদী।

মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় খালিছ আহমেদের পিতা পত্নীসহ  জেলায়  কর্মরত  প্রিন্ট  ও  ইলেকট্রনিক্স্র  মিডিয়ার  সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত
হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

আর্কাইভ