শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মেধাবী জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অধিক মনোযোগি হতে হবে -ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ
প্রথম পাতা » শিক্ষা » মেধাবী জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অধিক মনোযোগি হতে হবে -ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ
৭৭৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেধাবী জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অধিক মনোযোগি হতে হবে -ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ

---

মাগুরা প্রতিনিধি  :

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ছাত্রলীগ নেতাকমীদের উদেশ্যে বলেছেন, মেধাবী জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অধিক মনোযোগি হতে হবে। কেননা আগামী দিনের বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসনিার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ছাত্রলীগ নেতা কর্মীদের শুধু ভালো কার্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে।

তিনি  বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ কর্তৃক সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় জেলা ছাত্রলীলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ-সভাপতি আব্দুল ফত্তাহ, মুন্সি রেজাউল হক, রোস্তম আলী, হাজী গোলাম মাওলা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু,  প্রধান মন্ত্রীর সহকারি একান্ত সচিব  সাইফুজাজামান শিখর,  পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হুসাইন বিপু, তোফাজ্জেল হোসেন, শওকুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলসহ অন্যান্যরা।

সভায় সাইফুর রহমান সোহাগ আরো বলেন, সময়ের প্রয়োজনেই ছাত্রলীগের এগিয়ে চলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য ছাত্রলীগ নেতা কর্মীদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে আরো কাজ করতে হবে।

---

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ছাত্রলীগ নেতাকমীদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মেধাবী জাতী গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। মেধার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে জয় করতে হবে।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, আমরা মানুষ আমরা ভূল করতে পারি। আমাদের গঠনমুলক সমালোচনা করুন। কেউ দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

আর্কাইভ