শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ভাইয়ের হামলায় বোন হাসপাতালে
প্রথম পাতা » বিবিধ » দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ভাইয়ের হামলায় বোন হাসপাতালে
৫৬৯ বার পঠিত
রবিবার ● ৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ভাইয়ের হামলায় বোন হাসপাতালে

---

দাকোপ প্রতিনিধি

দাকোপের চুনকুড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের হিসেবে ভাইয়ের বেদম মারপিটে গুরুত্বর আহত বোন জরিনা বেগম এখন দাকোপ হাসপাতালে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে সম্পত্তি হাতিয়ে নিতে নিজ বোন ভগ্নিপতির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা ষড়যন্ত্র করে আসছিল মৃঃ জুলহাস শেখের পুত্র হাতেম শেখ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই অংশ হিসেবে গত শুক্রবার ভগ্নিপতি ইউছুপ শেখের বসত ভিটে লেবার লাগিয়ে জবর দখলে মাটি কাটতে থাকে হাতেম শেখ পক্ষ। এ সময় ইউছুপ শেখ লেবারদেরকে মাটি কাটা থেকে বিরত রাখতে বাঁধা দেয়।  এ সংবাদে বেলা আড়াইটার দিকে হাতেম শেখ ঘটনাস্থলে এসে ফের জোরপূর্বক মাটির কাজ শুরু করে। এ সময় ইউছুপ বাড়ীতে না থাকায় তাঁর স্ত্রী অর্থাৎ হাতেম শেখের বোন জরিনা বেগম কাজে বাঁধা দেয়। সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতেম শেখ, এনামুল শেখ, বাবুল শেখ, মৃনাল গাইনসহ তাঁদের লোকজন জরিনা বেগমকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। ঘটনার পর জরিনা বেগমের স্বজনরা তাঁকে উর্দ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করে। জানা যায় স্থানীয় প্রভাবশালী বিষয়টি নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে জরিনা বেগমের পক্ষকে আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত রেখেছে। উল্লেখ্য আহত জরিনা বেগমের মা রহিমা বেগম একই সম্পত্তি প্রথমে মেয়ে এবং পরে ছেলের নামে লিখে দেওয়ায় বিরোধের সুত্রপাত।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ