শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » সাতক্ষীরায় নারী ও শিশুসহ আটক-২৪
প্রথম পাতা » নারী ও শিশু » সাতক্ষীরায় নারী ও শিশুসহ আটক-২৪
৫৮৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় নারী ও শিশুসহ আটক-২৪

---
এম এম নুর আলম,সাতক্ষীরা প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার কুশখালি সীমান্তে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে ।
বৃহস্পতিবার ভোর রাতে তাদেরকে সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কুশখালি সীমান্তের একটি বাগানের মধ্য থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ১৩ শিশু, চার জন নারী ও সাত জন পুরুষ রয়েছে
আটককৃতরা হলেন, মো. নাজির উদ্দিন , তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন , তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন , তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ, তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গির। তাদের সাথে রয়েছে আরও ১৩ টি বিভিন্ন বয়সের শিশু।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটককৃতরা কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল বলে জানা গেছে। তাদের কাছে ভারতে যাতায়াতের জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না ।
পরে তাদেরকে সাতক্ষীরাস্থ বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দফতরে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে । সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।





নারী ও শিশু এর আরও খবর

পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
কুমড়ো ফুলে জীবন জীবিকা রাহেলার কুমড়ো ফুলে জীবন জীবিকা রাহেলার
পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)