মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে দেলুটির দারুণমল্লিক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ রায়, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, গোপাল চন্দ্র মন্ডল, নিত্যনন্দ মন্ডল, ইউপি সদস্য নিরাপদ দফাদার, আশিষ হালদার, চঞ্চলা মন্ডল, ডালিম রায়, আ’লীগনেতা নলিনাক্ষ নাথ বৈদ্য, তরুণ কান্তি সরকার, রাম টিকাদার, স্বরদিন্দ মজুমদার, শিক্ষার্থী তমা রায় ও সুমন্ডল বিশ্বাস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 