মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে সোপর্দ ও ভিকটিমকে জবানবন্দী শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম ফকির (১১)কে সোমবার সকাল ১১টার দিকে চাঁদখালী শামছুল উলুম মাদ্রাসা এলাকা থেকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিকারী ও তার সহযোগী মটর সাইকেল চালক গিলাবাড়ী গ্রামের শামছুর গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দু’উপজেলার সীমান্তবর্তী আমাদী ব্রীজ এলাকা থেকে স্থানীয় জনতা ও আমাদী ফাড়ি পুলিশ ভিকটিম ইব্রাহিমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে আটক করে পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ভিকটিম ইব্রাহিমের পিতা আকরামুল ফকির বাদী হয়ে থানায় অপহরণ মামলা করে। যার নং- ১৩, তাং ৭/৮/১৭ ইং। এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন, অপহরণকারী দু’জনের মধ্যে রফিকুল পালিয়ে গেলেও সাইফুল ইসলামকে আটক করা হয়। থানা পুলিশ মঙ্গলবার সকালে আটক আসামী সাইফুলকে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। একই সাথে আদালতের বিজ্ঞ বিচারক ২২ ধারায় জবানবন্দী শেষে ভিকটিম ইব্রাহিমকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 